1. [email protected] : shahidul :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আগামী সপ্তাহে খুলছে ভারতীয় ভিসা’- হুমায়ুন কবির সংরক্ষিত নারী আসন: সিলেটে এমপি হওয়ার দৌড়ে বিএনপির এক ডজন নেত্রী মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন মাথিউরায় চেয়ারম্যান পদপ্রার্থী সাকের মাহমুদ, গ্রামবাসীর সাথে মতবিনিময় বিয়ানীবাজার পৌর নির্বাচনে নিজ গ্রামের সমর্থন পেলেন মেয়র পদপ্রার্থী রুমেল জুড়ীতে ১,৩৫০ লিটার তেল জব্দ, বড়লেখায় জব্দ ৭২৫ লিটার নিলামে বিক্রি অবৈধ বালু উত্তোলন: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য ঈদের পর বড় ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি পেছালো, শুরু হচ্ছে নতুন ছবির কাজ!

হয়নি সংস্কার, বিয়ানীবাজার-শেওলা-জকিগঞ্জ সড়কটি এখন ম র ণ ফাঁ দ

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

সিলেটের সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জের সাথে সিলেট শহরের যোগাযোগ রক্ষাকারী বিয়ানীবাজার-শেওলা-জকিগঞ্জ সড়কটি এখন মরন ফাঁদে পরিণত হয়েছে। ছোট-বড় গর্তে বেহাল ২২ কিলোমিটার রাস্তা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। এতে ঘটছে একের পর এক দুর্ঘটনা। এক দশকেরও বেশি সময় ধরে কোনো সংস্কার না হওয়ায় শেওলা-জকিগঞ্জ রোড মরনফাঁদে পরিণত হয়েছে। বর্ষায় গর্তে জমে থাকা পানি আর কাদার কারণে যানবাহন আটকে পড়ে, এক দিকে যেমন ঘটছে দূর্ঘটনা, অপর দিকে সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। আবার শুষ্ক মৌসুমে ধুলাবালির দাপটে রাস্তায় চলাচল দুর্বিষহ হয়ে পড়ে।

স্থানীয়দের মতে, রাস্তাটি শুধু জকিগঞ্জ নয়, কানাইঘাট, গোলাপগঞ্জ, বিয়ানীবাজারসহ পুরো পূর্ব সিলেট অঞ্চলের মানুষের একটি গুরুত্বপূর্ণ যাতায়াতের পথ। অথচ বছরের পর বছর ধরে সেটা যেন দেখার কেউ নেই। সম্প্রতি মাত্র ৫ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য বলে মনে করছেন স্থানীয়রা। তাদের মতে, এই রাস্তাটির বেহাল দশা দেখে বুক কাঁপে। প্রতিদিন এই পথে শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষ চলাচল করে। একজন অসুস্থ রোগী যদি সময়মতো হাসপাতালে না পৌঁছায়, তার মৃত্যুর দায় কে নেবে? স্থানীয় বাসিন্দারা মানুষের দুঃখ-দুর্দশার স্থায়ী সমাধানে দ্রুত এই সড়কের সংস্কার কাজ শুরু করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

সিলেট জেলা বিএনপির ১ম সহ সভাপতি মামুনুর রশিদ মামুন এলাকার উন্নয়ন বঞ্চনার ফিরিস্তি তুলে ধরে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন সংশ্লিষ্টরা কাজ না করলে দুই উপজেলার জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি মাঠে আন্দোলনে নামবে। সীমান্তবর্তী উপজেলা হলো জকিগঞ্জ ও কানাইঘাট। উন্নয়ন বঞ্চিত এ দু’উপজেলা নিয়ে সংসদীয় সিলেট-৫ আসন। গত ১৭ বছরে দুই উপজেলায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। যে কারণে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ নানামুখী সমস্যায় জর্জরিত এ দুই অঞ্চলের মানুষ। অবস্থা দেখতে বলা যায় ‘সর্বাঙ্গে ব্যথা ঔষণ দিব কোথা’।

বেহাল অবস্থার কারণে বর্তমানে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সাধারণ মানুষের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত সড়ক মেরামতের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ ইস্যুতে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও যোগাযোগ করেও ফলপ্রসূ না হওয়ায় এবার আন্দোলনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
মামুনুর রশিদ বলেন, জেলা সদর থেকে প্রায় ১০০ কি.মি. দূরে জকিগঞ্জ এবং কানাইঘাটেরও দূরত্ব ৭০ কিলোমিটার। জেলা সদর হতে এমন দূরবর্তী উপজেলা বাংলাদেশের অন্য কোথাও খুব কমই আছে। গত ২০২২ সালের বন্যার পর এই দুই উপজেলার ছোট-বড় সব রাস্তার অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। প্রধান সড়কগুলোর সমস্যাও নাজুক। উপজেলার প্রত্যেকটি রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে। এছাড়াও উপজেলা ও পৌর এলাকার সকল ফিডার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দ ও গর্ত তৈরি হয়ে অবস্থা বেহাল ধারণ করেছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷