1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

৬ বছরের শিশু মুনতাহার সন্ধান চায় পরিবার

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৭৩১ বার পড়া হয়েছে

সিলেটের কানাইঘাটে নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি ৬ বছর বয়সী শিশু মুনতাহা আক্তার জেরিনের।

নিকটাত্মীয় ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর শিশুটির খোঁজ না পাওয়ায় চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। গত ৩ নভেম্বর বিকেল থেকে এখনও নিখোঁজ রয়েছে শিশু মুনতাহা।

নিখোঁজ মুনতাহা আক্তার জেরিন কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।

শিশুটির বাবা শামীম আহমদ বলেন, ‘গত রোববার (৩ নভেম্বর) সকালে মেয়ে ও তার ছোট ছেলেকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে নিয়ে বাড়ি ফিরেন। পরবর্তীতে মেয়েটি প্রতিদিনের ন্যায় আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলা করতে যায়। বিকেল ৩টার দিকে মেয়েকে খোঁজার পর কোথাও কোনো সন্ধান পাননি তারা। একপর্যায়ে কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শিশু সন্তানকে হারিয়ে পাগলপ্রায় পরিবারের লোকজন। বাবা শামীম আহমদ বারবার মূর্ছা যাচ্ছেন। মুনতাহাকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

এর আগে, গত ৫ নভেম্বর নিখোঁজ মুনতাহার বাড়িতে যান কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল। এসময় তারা মুনতাহার বাবা এবং আশপাশের লোকজনের সাথে কথা বলেন।

এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল আউয়াল বলেন, নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করতে থানা পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সব থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে। তিনি গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেছেন।

শিশু মুনতাহার খোঁজ পেতে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট ভাইরাল হয়েছে। কেউ শিশুটির খোঁজ পেলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে; মাহবুব মোরশেদ ০১৭৯৯৬৭৫৬২৭, সেলিম আহমদ ০১৭৩২৪৭৩৪২৬, শামীম আহমদ ০১৭২৮১৮৭৬৫৫, এবং শাহাবুদ্দিন আহমদ ০১৭৫৩১১২৪৪৮।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷