1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

বিয়ানীবাজার থেকে অ প হৃ ত কিশোরী উদ্ধার, অ প হর ণকারীসহ গ্রে প্তা র ২

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

সিলেটের বিয়ানীবাজার থেকে অপহরণ করে নিয়ে যাওয়া এক কিশোরীকে (১৭) অপহরণের প্রায় তিন সপ্তাহ পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) রাতে সিলেট নগরীর শাহপরান এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই অপহৃত কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় মূল তাওহিদ হোসেন ইমন (১৯) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত তাওহিদ হোসেন ইমন সিলেট নগরীর এসএমপির শাহপরান থানার ধলইপাড়ার সুরমা গেইট এলাকার মো. দুলাল মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, অপহৃত কিশোরীর বাড়ি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে। গত ১০ সেপ্টেম্বর ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন৷ অভিযোগ পাওয়ার থেকেই তৎপরতা চালাতে শুরু করে থানা পুলিশ। সর্বশেষ গত ৪ অক্টোবর তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃত কিশোরীর অবস্থান শনাক্ত করে থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরীর নির্দেশে এসআই আব্দুর রহিম একটি টিম নিয়ে এসএমপির শাহপরান থানা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করেন এবং অভিযোগ অপহরণকারী তাওহিদ হোসেন ইমনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারের পর অপহৃতা কিশোরীকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত অপহরণকারী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া অপহৃত কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, শুক্রবার (৪ অক্টোবর) বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক আরেকটি অভিযানে জামাল উদ্দিন (৪৮) নামে ওয়ারেন্টভুক্ত একজন আসামীকে গ্রেপ্তার করেছে৷ গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামের মৃত ফখর উদ্দিনের ছেলে। গ্রেপ্তারের পর তাকেও আদালতে সোপর্দ করা বিষয়টি নিশ্চিত করেছেন থানা সেকেন্ড অফিসার এসআই আসাদ উদ্দিন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷