1. [email protected] : shahidul :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগ পেলেন বিয়ানীবাজারের ৪৩ প্রার্থী বিয়ানীবাজারে ১০ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগ, আসা’মি পলাতক বিয়ানীবাজারের নতুন এসিল্যান্ড নুরুল আম্বিয়া আলাউল সিলেটে ইয়াবা প্রবেশের হটস্পট চারখাই মোড় সিলেট-ঢাকা রুটে বাড়ল বাস ভাড়া ।। এসি ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বিয়ানীবাজারে আপন ভাতিজীকে ধ র্ষ ণ করলো চাচা, এক মাস পর মা’মলা সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন

সাবেক আইজিপি মামুন ৪ দিনের রিমান্ডে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৬৯৫ বার পড়া হয়েছে

রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ আদেশ দেন।এদিন চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ডের আদেশ দেন।
এদিকে একই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
এজাহার থেকে জানা গেছে, গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউরকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড দেওয়া হয়েছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷