মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাইয়ূম। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত আটটায় ওসির কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান , কিশোর গ্যাং, ইভটিজিংসহ নানা সমস্যার বিষয় তুলে ধরে তা সমাধানের পরামর্শ দেন।
https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-1997764535065183&output=html&h=280&adk=2387092693&adf=3473088083&pi=t.aa~a.1949506142~i.15~rp.4&w=765&abgtt=6&fwrn=4&fwrnh=100&lmt=1727633509&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=5060868975&ad_type=text_image&format=765×280&url=https%3A%2F%2Fjaintabarta.net%2Fnews-details%3Fnid%3D18346&fwr=0&pra=3&rh=191&rw=764&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiOC4wLjAiLCJ4ODYiLCIiLCIxMjguMC42NjEzLjExNSIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJDaHJvbWl1bSIsIjEyOC4wLjY2MTMuMTE1Il0sWyJOb3Q7QT1CcmFuZCIsIjI0LjAuMC4wIl0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTI4LjAuNjYxMy4xMTUiXV0sMV0.&dt=1727633509344&bpp=5&bdt=580&idt=6&shv=r20240925&mjsv=m202409250101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D6241096fa603120d%3AT%3D1725376191%3ART%3D1727633465%3AS%3DALNI_MYJdKaZFs_vGASZ1y3zhE7Ps_EdFw&gpic=UID%3D00000eec22e91e5c%3AT%3D1725376191%3ART%3D1727633465%3AS%3DALNI_MZs8wqN6Ble8iOPOsQhPxyd2ZfC3A&eo_id_str=ID%3Dc73059fbcfa92377%3AT%3D1725376191%3ART%3D1727633465%3AS%3DAA-AfjZPK69kE6930IQEO1vqH0MD&prev_fmts=0x0&nras=2&correlator=4496888895151&frm=20&pv=1&u_tz=-420&u_his=2&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=124&ady=1329&biw=1349&bih=641&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759837%2C31087429%2C31087436%2C44795922%2C95338226%2C95341937%2C31087564&oid=2&pvsid=1663980360445662&tmod=1541754914&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fjaintabarta.net%2Fnews-details%3Fnid%3D18318&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C641&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&dtd=263
এসব সমস্যার কথা শুনে তা নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে ওসি মো. আব্দুল কাইয়ূম বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূল করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আমি আশা করি, আপনারা সবসময় পুলিশের পাশে থাকবেন। পুলিশকে সহযোগিতা করবেন। আপনাদেরও কোনো তথ্য বা সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানাবেন। আমরা আপনাদের সহযোগিতা করবো। অপরাধ নির্মূলে আমরা এক হয়ে কাজ করবো। তিনি সবাইকে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের আহ্বান জানান। এসময় সবধরনের অপরাধ নির্মূলে সাংবাদিকরা পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন।
বড়লেখা থানার এসআই জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান ও ইকবাল হোসেন স্বপন, সাংগঠিনক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, প্রেসক্লাব সদস্য মস্তফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন।