1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

ছাত্র আন্দোলনের কৃতিত্ব কাকে দিলেন ফারুকী?

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আন্দোলন থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার- সব বিষয় নিয়েই কথা বলেছেন এই গুণী নির্মাতা। ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নিয়মিত সামাজিক মাধ্যমে আওয়াজ তুলেছেন। সম্প্রতি ছাত্র আন্দোলনের কৃতিত্বকে নিজেদের বলে দাবি করছে বিভিন্ন রাজনৈতিক দল।

এ বিষয়ে এবার মুখ খুললেন ফারুকী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নির্মাতা লেখেন, ‘বিপ্লব হ্যাজ ঠু মেনি ফাদারস নাউ! সবাই মনে করছে, এই বিপ্লব তার। সুতরাং দেশটা উনি বা ওনারা যেভাবে চাচ্ছে সেভাবেই গোছাতে হবে, চলতে হবে। যেটা ফ্যাসিস্ট সরকারও মনে করত।

এই আন্দোলনে জনগণ কোনো দলের বা বিশেষ মতাদর্শ নিয়ে যোগ দেয়নি- সে কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, ৫ আগস্ট কোনো বিশেষ মতাদর্শের পক্ষে কোনো ম্যান্ডেট প্রদান করে নাই জনগণ! এটা পরিষ্কারভাবে মাথায় রাখা ভালো। ৫ আগস্ট জনগণ হাসিনার দুঃশাসন থেকে মুক্তির রায় দিয়েছে।’

এখন দেশ কিভাবে চলবে এই রায়ও জনগণ দেবে বলে তিনি লেখেন, ‘এখন যার যার যা এজেন্ডা আছে, কী ধরনের সরকার বানাতে চান, দেশটাকে কিরকম করতে চান- এগুলো নিয়ে জনগণের কাছে যান। জনগণ ভোটে নির্ধারণ করবে কাদেরটার পক্ষে তারা আছে।

’ সর্বশেষ তিনি লেখেন, ‘ক্লিয়ার?’

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷