1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

বিয়ানীবাজারে পুলিশে হাতে ৪ ডাকাত ধরা

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, রবিবার রাতে গোলাপগঞ্জ থানা এলাকা থেকে জাহেদ আহমদ ওরফে জিহাদ (৩৫) এবং হারুনুর রশীদ (৪০) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। জিহাদ জকিগঞ্জ উপজেলার গেচুয়া গ্রামের মৃত আজমল আলীর ছেলে। আর হারুনুর রশীদ গোয়াইনঘাট উপজেলার নগর ডেংরী গ্রামের মুহিবুর রহমানের ছেলে। তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ডাকাতির মামলা (নং-১৬, তারিখ-২৯/০৯/২০২৪ইং) রয়েছে।

একইদিন ডাকাতির প্রস্তুতিকালে জাহেদ আহমদ (২৩) নামের আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। সে চারখাই ইউনিয়নের বিলুয়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

এদিকে বিয়ানীবাজারের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে মনসুর আলমকে একটি ডাকাতির মামলায় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি ডাকাতির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।


বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, সিলেটের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেলের তদারকিতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, বিয়ানীবাজার থানা পুলিশ এখন বেশ সক্রিয়। অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷