1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

বড়লেখায় ক্লাসে ধূমপান: ৪ ছাত্রকে বহিষ্কার করায় মাদরাসায় হামলা

বড়লেখা প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

শ্রেণিকক্ষে ধূমপানের অপরাধে চার ছাত্রকে সাময়িক বহিষ্কার করার জেরে মৌলভীবাজারের বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, শ্রেণিকক্ষে বসে মাদরাসার চার শিক্ষার্থীর ধূমপানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মাদরাসা পরিচালনা কমিটি ওই চার ছাত্রকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা ছাত্রদলের কর্মী। বিষয়টি নিয়ে মাদরাসা কমিটির কাছে কথা বলতে যান বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম। এসময় তার সঙ্গে ১০-১৫ জন ছিলেন।

বিষয়টি নিয়ে মাদরাসার সাধারণ ছাত্রদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে মাদরাসায় ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মাদরাসার সিনিয়র আরবি প্রভাষক আব্দুল কাদির বলেন, ‘শৃঙ্খলাবিরোধী কাজের জন্য কয়েকজন ছাত্রকে বহিষ্কার করা হয়। ওই ঘটনায় কিছু অভিভাবক মাদরাসায় আসেন। তারা এলে আমরা বলি অধ্যক্ষ জেলা শহরে গেছেন, তিনি এলে বোঝা যাবে। এ ঘটনায় তারা মাদরাসার ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তবে কে কোন রাজনীতি করেন জানি না।’

বড়লেখা উপজেলার ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়েছি এখানে ছাত্রশিবির অবস্থান করে ফরম কাটাচ্ছে এবং কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তাই আমরা এসেছিলাম। আসার পর তারা আমাদের ওপর হামলা চালালে আমরা পাল্টা হামলা করি।’

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম বলেন, বিষয়টি সবার উপস্থিতিতে বড়লেখা জামায়াতের সেক্রেটারি ফয়ছল আহমদ ও বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ সামাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷