1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

সিলেটে সুলতান ডাইনকে জরিমানা

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

মাংসের গুদামে জেনারেটর না থাকা, খাবারে তেলের ব্যবহারসহ বেশকিছু অনিয়মের দায়ে সিলেটের সুলতান’স ডাইনকে  ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৬ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

সিলেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ও নিরাপদ খাদ্য অধিকার অধিদপ্তরের কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেন অভিযানে নেতৃত্ব দেন।

এসময় তারা জানান, সুলতান’স ডাইনের মাংসের গুদামে জেনারেটর না থাকার কারণে মাংস প্রিজারভেশনে সমস্যা হতে পারে। একই সাথে খাবারে তেলের ব্যবহার ঠিকভাবে করা হয়নি। এছাড়া, বিদেশ থেকে আনা বাসমতী চালের রশীদ দেখাতে পারেন নি তারা। এছাড়া,  রান্নাঘরে শেফদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সুলতান’স ডাইন, সিলেটের ববস্থাপক মোর্শেদ মিরাজ জানান, ভোক্তা অধিকার অধিদপ্তর নির্দেশনা দিয়েছে,  সেই নির্দেশনা সাতদিনের মধ্যে কার্যকর করতে বলা হয়েছে। দ্রুত তা কার্যকর করা হবে বলে জানান তিনি।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷