1. [email protected] : shahidul :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে ‘দ্যা রয়াল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’র যাত্রা শুরু ২৫ অক্টোবর থেকে চালু হবে রিয়াদে বিমানের ফ্লাইট বিয়ানীবাজারে কুশিয়ারার ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন গ্রামীণ সড়ক ওমরাহ করে কেয়া পায়েল বললেন, জীবনের শ্রেষ্ঠ দিন রিয়াদের বিমানবন্দরে ভ’য়াবহ বি’স্ফোরণ, বহু মানুষ আ’হত গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা থেকে এমাদ নামের যুবক নি খোঁ জ সিলেটে সীমান্ত থেকে যুবকের গু’লিবিদ্ধ লা’শ উদ্ধার এনসিপি নেতা বড়লেখার তামিম বহিষ্কার, ফেসবুকে বি’স্ফো’রক মন্তব্য রঙে সাজছে প্রতিমা, বিয়ানীবাজারে ৫৩ মণ্ডপে পূজার প্রস্তুতি দুদিনেই পাল্টে গেল রাতের সিলেটের চিত্র, ‘আড্ডাবাজ’ শূন্য রাস্তা-ঘাট

এইচএসসির ফল ঘোষণা ১৫ অক্টোবর

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৭৫৮ বার পড়া হয়েছে

এইচএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৫ অক্টোবর বেলা ১১টায় ফলাফল প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার সোমবার এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।  

সিদ্ধান্ত হয়েছিল এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (বিষয় ম্যাপিং) হবে মাঝপথে বাতিল করা এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল।

এ প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয়ে যত নম্বর পেয়েছিল, এইচএসসিতে সেই বিষয় থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেওয়া হবে। আর এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় বিষয়ে ভিন্নতা থাকলে বিষয় ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হবে।

২০২৪ এর এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ জুন। মোট পরীক্ষার্থী সাড়ে ১৪ লাখের মতো। সাতটি পরীক্ষা হওয়ার পর সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয়। তখন পর্যন্ত ছয়টি বিষয়ের পরীক্ষা বাকি ছিল। এছাড়া ব্যবহারিক পরীক্ষাও বাকি।

একপর্যায়ে কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের এক দফায় রূপ নেয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। পরে সিদ্ধান্ত হয় যে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে। যদিও তা হয়নি। 

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷