1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

ভারতে অনুপ্রবেশের সময় সিলেট সীমান্ত থেকে যুবক আ ট ক

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৭১৪ বার পড়া হয়েছে

সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশী যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের সময় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আটক যুবকের নাম মো. নুরুল গণি (২২)। সে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বেড়িগাঁও গ্রামের মো. সাদেক মিয়ার ছেলে।

বিজিবি জানায়, গার্মেন্টসের কাজের জন্য ভারতের কাশ্মিরে যাওয়ার জন্য মানবপাচারকারীদের সহায়তায় ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। এসময় উৎমা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১২৫৭/৫ এর কাছ থেকে ওই যুবককে আটক করা হয়েছে। পরে তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান,অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তের নিরাপত্তায় বিজিবি তৎপর রয়েছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷