1. [email protected] : shahidul :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগ পেলেন বিয়ানীবাজারের ৪৩ প্রার্থী বিয়ানীবাজারে ১০ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগ, আসা’মি পলাতক বিয়ানীবাজারের নতুন এসিল্যান্ড নুরুল আম্বিয়া আলাউল সিলেটে ইয়াবা প্রবেশের হটস্পট চারখাই মোড় সিলেট-ঢাকা রুটে বাড়ল বাস ভাড়া ।। এসি ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বিয়ানীবাজারে আপন ভাতিজীকে ধ র্ষ ণ করলো চাচা, এক মাস পর মা’মলা সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন

বিয়ানীবাজারে সমবায় মার্কেটের নতুন কমিটি গঠন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে
beanibazar somobay market

বিয়ানীবাজার পৌরশহরের সমবায় মার্কেটের নতুন কমিটি গঠন করা হয়েছে।

পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি আগামী দু ‘বছর (২০২৫-২০২৬) মেয়াদের জন্য ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। শনিবার (২৮ ডিসেম্বর-২০২৪) সন্ধ্যায় বিয়ানীবাজার কলেজ রোডস্থ সমবায় মার্কেট’র এম ইসলাম ট্রেডার্স এর সত্বাধিকারী উপদেষ্টা মো: নজমুল ইসলাম এর সভাপতিত্বে বিয়ানীবাজার পৌরশহরের সমবায় মার্কেট এর নতুন কমিটি ঘোষণা দেয়া হয়।

সমবায় মার্কেটস্থ স্থানীয় সকল শ্রেণীর ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়।

উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ হলেন মো: নজমুল ইসলাম, মো: জয়নাল আবেদীন মো: গিয়াস উদ্দিন, দীনেশ চন্দ্র দে চঞ্চল ও অজয় দাশ। এই উপদেষ্টা কমিটি সর্বসম্মতভাবে আজ শনিবার নতুন কমিটির কর্মকর্তাগণের নাম ঘোষণা করেন।

ঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জামিল আহমদ(জে এস ফরেন ফার্ণিচার), সহ-সভাপতি মো. গুলজার আহমেদ রাহেল (নুনিতা পেপার এণ্ড স্টেশনারি), মাওলানা মো: কামাল হোসেন আল মাথহুরী ( আল হাবিব লাইব্রেরি), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: সফর উদ্দিন (আজিজ স্টোর), যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (সোনার বাংলা লাইব্রেরি), মো: হাবিবুর রহমান রাহেল( হাবিব এন্টারপ্রাইজ), সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান (ডিজিটাল কার্ড কর্ণার), সহ সাংগঠনিক সম্পাদক ইমাম হাসনাত সাজু(রসইঘর), কোষাধ্যক্ষ মো: জামাল উদ্দিন(আরিফ এন্টারপ্রাইজ), প্রচার সম্পাদক হানিফ আহমদ ( নকশি ইভেন্ট), সহ প্রচার সম্পাদক মো: আনোয়ার হোসেন ( মদিনা ব্যাগ হাউস), ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মৌলানা মনঞ্জুর হোসাইন(আলক্সা প্রেস এণ্ড প্রিন্টিং), সহ ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মো: সরোয়ার আহমদ সামাদ (রাজু এণ্ড সুমি ট্রেডার্স), ক্রীড়া সম্পাদক হোসেন আহমদ (সলিউশন পার্ক), সহ ক্রীড়া সম্পাদক আলতাফ হোসেন (বর-কনে ইভেন্ট), সদস্যবৃন্দরা হলেন- মোহাম্মদ আলী(মাহিয়া ভেরাইটিস স্টোর), মাহমুদুল হাসান রাফি(জিয়া এন্টারপ্রাইজ), সোহাগ আহমদ (স্মার্ট আইটেক), সুমন আহমদ (রাহিম স্টেশনারি এণ্ড কার্ড সেন্টার)।

কমিটি ঘোষণা পরবর্তী সর্বসম্মতিক্রমে নির্বাচিত সভাপতি,-সেক্রেটারি-কোষাধ্যক্ষ সহ সকল সদস্যরা ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় ভূষিত হন।

Enter

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷