1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

বড় পর্দায় নাম লেখাচ্ছেন তানজিন তিশা!

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮২ বার পড়া হয়েছে

শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় নাম লেখাতে চলেছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। তবে এখনো ছবির নাম ঠিক হয়নি বলেও জানিয়েছেন তিনি।

সঞ্জয় বলেন, চিত্রনাট্য তৈরির কাজ চলছে। প্রযোজক দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলেই তিশার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন করবেন।

তিনি বলেন, ‘ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ করছি অনেক দিন থেকেই। বাংলাদেশে এটাই হবে আমার প্রথম ছবি। তাই দর্শকদের সেরাটা উপহার দিতে চাই। তিশা আমার সঙ্গে অনেক নাটকে কাজ করেছেন। একসঙ্গে প্রথম সিনেমাতে কাজ করব এবার।’

তবে বড় পর্দায় অভিষেক নিয়ে যদিও এখন পর্যন্ত তিশার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷