1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

সিলেটে ভবন থেকে পড়ে প্রা/ণ গেল শ্রমিকের

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৯৬৪ বার পড়া হয়েছে

সিলেটে ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে গিয়ে মারা যান তিনি। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সিলেটের এয়ারপোর্ট থানার বাইপাস মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. রুবেল মিয়া (১৮)। তিনি মংলির পাড় এলাকার আসাদ আলীর ছেলে।

জানা যায়, বাইপাস মোড়ে একটি ১২ তলা ভবনের ৩য় তলায় কাজ করছিলেন রুবেল। হঠাৎ উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি শুনেছি। পুলিশ হাসপাতালে যাচ্ছে।

নিহত রুবেলের চাচা মোঃ শাকিল হোসেন সৌরভ বলেন, আমার ভাতিজা ওই ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছিল।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷