1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

বিয়ানীবাজার থেকে বিএনপি নেতার তরুণী নিখোঁজ, থানায় জিডি

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৫৭ বার পড়া হয়েছে

সিলেটের বিয়ানীবাজার থেকে রেহা আক্তার (২৫) নামে এক তরুণী নিখোঁজ হওয়ার ঘটেছে। শনিবার (১৪ জুন) দুপুরে বিয়ানীবাজার পৌরশহর থেকে ইংলিশ স্পিকিং কোর্সের ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে ওই তরুণী নিখোঁজ হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিখোঁজ রেহা আক্তার সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রাম এলাকার বাসিন্দা এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আলা উদ্দিন ও সাজনা বেগম দম্পতির মেয়ে।

তরুণী নিখোঁজের ঘটনায় উদ্বেগ-উৎকন্ঠায় সময় কাটছে রেহার মা-বাবাসহ স্বজনদের। এক পর্যায়ে ওইদিনই বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ রেহার বাবা আলা উদ্দিন।

পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় গত শনিবার সকালে বিয়ানীবাজার পৌরশহরে ইংলিশ স্পিকিং কোর্সের ক্লাস করতে যান রেহা। দুপুরে ক্লাস শেষ করে বান্ধবী জনিকে সাথে নিয়ে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস যোগে কয়েকজন অজ্ঞাত মুখোশধারী লোক রেহা আক্তার নামের ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে। পরে বান্ধবী জনি বাড়ি ফিরে রেহার পরিবারকে বিষয়টি জানায়।

তবে ভুক্তভোগী পরিবারের ধারণা, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে রেহাকে কিডন্যাপ করা হতে পারে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কাছে মেয়ের বিনিময়ে কোন মুক্তিপণ দাবি করে নি কেউ।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সী বলেন, তরুণী নিখোঁজের ঘটনায় মেয়ের বাবা আলা উদ্দিন থানায় সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ তরুণীর সন্ধান পেতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷