1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

দেশের প্রয়োজনে গোলাপগঞ্জবাসী জীবন দিতে জানেন : ফয়সল চৌধুরী

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, যুগে যুগে গোলাপগঞ্জের মানুষ দেশ ও জাতির কল্যাণে স্মরণীয় অবদান রেখেছেন। তারা দেশের প্রয়োজনে রক্ত দিতে জানেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে যেমন তারা অসামান্য অবদান রেখেছেন, তেমনি ফ্যাসিস্ট হাসিনার পতনেও তাদের অবদান জাতি সারাজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। আর এ আন্দোলনে ঝরে যাওয়া অকুতোভয় সাত-সাতটি মূল্যবান প্রাণের কথা বাংলার ইতিহাসে উজ্জ্বল নক্ষত্রের মতো সারাজীবন জ্বলজ্বল করবে।

তারা প্রমাণ করেছেন, গোলাপগঞ্জের মানুষ দেশের প্রয়োজনে রক্ত দিতে জানেন, হাসতে হাসতে বন্দুকের নলের মুখে জীবন উৎসর্গ করতে জানেন।

তিনি শনিবার রাত ৮টায় গোলাপগঞ্জের রাণাপিং কারখানাবাজারে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মলিক আহমদের সভাপতিত্বে ও সদর ইউপি ছাত্রদলের সভাপতি মারজান আহমদের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহ সভাপতি আশফাক আহমদ চৌধুরী ও কফিল উদ্দিন।

সভায় ফয়সল চৌধুরী বলেন, দেশ ও জাতির মুক্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ৩১ দফা সংস্কার ঘোষণা করেছেন, আগামীর বাংলাদেশ গঠন ও জাতির মুক্তির সনদ হিসাবে তা অচিরেই সর্বজন স্বীকৃতি পাবে। আগামীর বাংলাদেশ অবশ্যই এই ৩১ দফার আলোকে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, আগামী বছরের শুরুর দিকে জনগনের কাংখিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে। সেই নির্বাচন নিয়ে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি জনগনের দল। জনগনের জন্যই আমাদের রাজনীতি। প্রতিটি নেতাকর্মীকে এই বিষয়গুলো মনে রেখে জনগনের ঘরে ঘরে যেতে হবে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ যেসব সুফল পাবে তা তাদের কাছে তুলে ধরে জনমত আরও জোরালো করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহমদ, যুগ্ম আহ্বায়ক ওলিউর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সারবেছ আহমদ সাবু প্রমুখ।

এছাড়াও গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৯ ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷