1. [email protected] : shahidul :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আগামী সপ্তাহে খুলছে ভারতীয় ভিসা’- হুমায়ুন কবির সংরক্ষিত নারী আসন: সিলেটে এমপি হওয়ার দৌড়ে বিএনপির এক ডজন নেত্রী মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন মাথিউরায় চেয়ারম্যান পদপ্রার্থী সাকের মাহমুদ, গ্রামবাসীর সাথে মতবিনিময় বিয়ানীবাজার পৌর নির্বাচনে নিজ গ্রামের সমর্থন পেলেন মেয়র পদপ্রার্থী রুমেল জুড়ীতে ১,৩৫০ লিটার তেল জব্দ, বড়লেখায় জব্দ ৭২৫ লিটার নিলামে বিক্রি অবৈধ বালু উত্তোলন: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য ঈদের পর বড় ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি পেছালো, শুরু হচ্ছে নতুন ছবির কাজ!

উৎসব-আনন্দে কালাইউরা ক্রিকেট ক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

কালাইউরা ক্রিকেট ক্লাবের উদ্যোগে আনন্দ ভ্রমণ ২০২৬ সিলেটের পর্যটনকেন্দ্র বিছনাকান্দিতে উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ ভ্রমণটি ছিল আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন দৃঢ় করার এক অনন্য আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাইউরা ক্রিকেট ক্লাবের সাবেক সভাপতি ও ইউপি সদস্য আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট দেলওয়ার হোসেন, আবুল কাশেম, এমরান আহমদ, মামুনুর রশিদ টিপু, নাহিদ আহমদ এবং সুলতান আহমদ লিটন, ক্লাবের সেক্রেটারি হানিফ আহমদ, আবু সুলতান সহ প্রমুখ।

সভাপতি জুবায়ের আহমদ জানান ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যসহ দায়িত্বশীল সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, যারা অর্থ, শ্রম ও মেধা দিয়ে ক্লাবের কার্যক্রমে সহযোগিতা করেছেন, তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিছনাকান্দির মনোরম পরিবেশে দিনব্যাপী বিভিন্ন আয়োজন, আনন্দঘন মুহূর্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভ্রমণটি শেষ হয়।

অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এরকম আয়োজনের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷