1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আদিবা

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনগুলোর জন্য মনোনয়নপত্র নেওয়া শুরু করেছেন প্রার্থীরা। মনোনয়নপত্র দেওয়ার প্রথম দিন শুক্রবার (১০ এপ্রিল) বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী সিলেট জেলা বিএনপি নেত্রী ও এমপি কন্যা সৈয়দা আদিবা হোসেন ফরম নিয়েছেন।

সৈয়দা আদিবা হোসেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ড. সৈয়দ মকবুল হোসেন-এর কন্যা। রাজনৈতিক পরিবারের উত্তরসূরি হিসেবে এলাকায় সক্রিয় ভূমিকা রেখে ইতোমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ সংসদীয় এলাকায় ব্যাপক গণসংযোগ করেন সৈয়দা আদিবা হোসেন। ওই সময় বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বাবার জনপ্রিয়তা ও নিজস্ব রাজনৈতিক কর্মতৎপরতায় তিনি আজ এ জনপদের ‘নারী নেতৃত্বের নতুন সম্ভাবনা’ হিসেবে বিবেচিত হচ্ছেন। এছাড়াও এ জনপদের প্রতিটি গ্রাম, হাট ও উঠানে উন্নয়ন ও গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন।

তবে শুধু পারিবারিক পরিচয়ের ওপর নির্ভর না করে নিজের গতিশীলতা, স্পষ্ট রাজনৈতিক দর্শন এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার মাধ্যমে ইতোমধ্যেই তিনি তৈরি করছেন স্বতন্ত্র রাজনৈতিক পরিচিতি।

এদিকে, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷