1. [email protected] : shahidul :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে ‘দ্যা রয়াল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’র যাত্রা শুরু ২৫ অক্টোবর থেকে চালু হবে রিয়াদে বিমানের ফ্লাইট বিয়ানীবাজারে কুশিয়ারার ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন গ্রামীণ সড়ক ওমরাহ করে কেয়া পায়েল বললেন, জীবনের শ্রেষ্ঠ দিন রিয়াদের বিমানবন্দরে ভ’য়াবহ বি’স্ফোরণ, বহু মানুষ আ’হত গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা থেকে এমাদ নামের যুবক নি খোঁ জ সিলেটে সীমান্ত থেকে যুবকের গু’লিবিদ্ধ লা’শ উদ্ধার এনসিপি নেতা বড়লেখার তামিম বহিষ্কার, ফেসবুকে বি’স্ফো’রক মন্তব্য রঙে সাজছে প্রতিমা, বিয়ানীবাজারে ৫৩ মণ্ডপে পূজার প্রস্তুতি দুদিনেই পাল্টে গেল রাতের সিলেটের চিত্র, ‘আড্ডাবাজ’ শূন্য রাস্তা-ঘাট

কাতারে ভয়াবহ সড়ক দু’র্ঘটনায় কানাইঘাটের ৫ যুবক নি’হত

প্রবাস ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩২৬ বার পড়া হয়েছে

কাতারের আল শাহানিয়া শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (২১ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে আল শাহানিয়ার সামাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় এক ভারতীয় চালকও নিহত হয়েছেন।

নিহতরা হলেন কানাইঘাট উপজেলার দক্ষিণ বানিগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা—জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। জানা গেছে, তারা সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন।

প্রতিদিনের মতো সকালে বাসা থেকে বের হয়ে কর্মস্থলের পথে ছিলেন তারা। পথেই বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কানাইঘাটে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি মো. আমিনুল ইসলাম। তিনি জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং মরদেহ দেশে আনার প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। একসঙ্গে পাঁচ প্রবাসীর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷