1. [email protected] : shahidul :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে ‘দ্যা রয়াল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’র যাত্রা শুরু ২৫ অক্টোবর থেকে চালু হবে রিয়াদে বিমানের ফ্লাইট বিয়ানীবাজারে কুশিয়ারার ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন গ্রামীণ সড়ক ওমরাহ করে কেয়া পায়েল বললেন, জীবনের শ্রেষ্ঠ দিন রিয়াদের বিমানবন্দরে ভ’য়াবহ বি’স্ফোরণ, বহু মানুষ আ’হত গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা থেকে এমাদ নামের যুবক নি খোঁ জ সিলেটে সীমান্ত থেকে যুবকের গু’লিবিদ্ধ লা’শ উদ্ধার এনসিপি নেতা বড়লেখার তামিম বহিষ্কার, ফেসবুকে বি’স্ফো’রক মন্তব্য রঙে সাজছে প্রতিমা, বিয়ানীবাজারে ৫৩ মণ্ডপে পূজার প্রস্তুতি দুদিনেই পাল্টে গেল রাতের সিলেটের চিত্র, ‘আড্ডাবাজ’ শূন্য রাস্তা-ঘাট

এবার সিলেটেও মিলবে উবারের পূর্ণাঙ্গ সেবা

নিউজ ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৭৮ বার পড়া হয়েছে

উবার মোটো ও উবার রেন্টালস চালুর পর এবার সিলেটে নিজেদের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করেছে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার।

মঙ্গলবার এক অনুষ্ঠানে সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে উবার বাংলাদেশ। এর ফলে সিলেট শহরে বসবাসকারীদের পাশাপাশি ভ্রমণকারীরাও এখন উবার অ্যাপের মাধ্যমে খুব সহজেই গাড়িসহ সব ধরনের রাইড ব্যবহার করতে পারবেন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে উবার বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে উবারের এই নতুন পথচলা শহরের যাতায়াতব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি ব্যবসা ও পর্যটন খাতকে শক্তিশালী এবং স্থানীয় চালকদের আয়ের পথ তৈরি করবে।বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, উবারের যাত্রা আমেরিকায় শুরু হলেও এর সাফল্য কিন্তু স্থানীয় চালক, যাত্রী ও সাধারণ মানুষের ওপরই নির্ভর করে। আমেরিকান প্রযুক্তি স্থানীয় মানুষের প্রয়োজন মেটাচ্ছে, বাংলাদেশি চালকদের আয়ের সুযোগ করে দিচ্ছে এবং সাধারণ মানুষকে যাতায়াতের আরও বিকল্প দিচ্ছে।

উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, উবারের কাছে বাংলাদেশ সব সময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। উবার একদিকে যেমন সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর, তেমনি চালকদের জন্য সুবিধামতো অর্থনৈতিক সুযোগ তৈরিতেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, ২০১৬ সালে বাংলাদেশে প্রথম কার্যক্রম শুরু করে উবার। রাজধানী ঢাকার পর উবার পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শহর ও বিভাগে নিজেদের সেবার পরিধি বিস্তৃত করছে। বাংলাদেশের নগর যাতায়াতব্যবস্থার আধুনিকায়ন ও অর্থনৈতিক সুযোগ তৈরিতে উবারের যে ধারাবাহিক প্রতিশ্রুতি রয়েছে, এই সম্প্রসারণ তারই অংশ।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷