1. [email protected] : shahidul :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা মসজিদে গিয়ে নতুন জীবন শুরু করলেন গায়ক-গায়িকা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি বিয়ানীবাজারে সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির বৈরাগীবাজার আইডিয়াল কলেজের মূল ফটক নির্মাণে দরপত্র আহ্বান পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) : বিয়ানীবাজারে মাহফিল ও মুবারক র‍্যালি সম্পন্ন

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) : বিয়ানীবাজারে মাহফিল ও মুবারক র‍্যালি সম্পন্ন

বিজ্ঞপ্তি
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে বিয়ানীবাজার পৌর শহরে হাজারো ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিল ও মুবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ, তালামীযে ইসলামিয়া বিয়ানীবাজার উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা, লতিফিয়া ক্বারী সোসাইটি এবং তাফসীরুল কোরআন পরিষদের যৌথ উদ্যোগে, পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ বাস্তবায়ন কমিটি বিয়ানীবাজারের ব্যবস্থাপনায় এ আয়োজন সম্পন্ন হয়।

বেলা ২টা থেকে বিয়ানীবাজার পিএইচজি সরকারি হাইস্কুল মাঠে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আশেকে রাসূল (ﷺ) সমবেত হতে থাকেন। বাদ আসর শুরু হওয়া মুবারক র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে প্রিয়নবী হযরত মুহাম্মদ ﷺ-এর শানে রচিত কবিতার পঙ্‌ক্তি সংবলিত রঙিন ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পায়। অংশগ্রহণকারীরা সালাম ও নাতে রাসূল পরিবেশনের মাধ্যমে পুরো শহরে এক ধর্মীয় আবহ সৃষ্টি করেন।

র‍্যালি শেষে পিএইচজি সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত মাহফিল রাত ১০টা পর্যন্ত চলে। মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার (অব.) অধ্যক্ষ হযরত আল্লামা কমরুদ্দীন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত আল্লামা ড. সরকার মো. কাফিলুদ্দীন সালেহী ছাহেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা শেহাব উদ্দীন আলীপুরী।

আনজুমানে আল-ইসলাহ বিয়ানীবাজার উপজেলার সভাপতি মাওলানা মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজ আব্দুল বাছিত জবলু, সদস্য সচিব জফরুল আলম ও সদস্য মাওলানা ইকবাল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাথিউরা সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম, রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সহ-সভাপতি আব্দুস সবুর ও আব্দুল কুদ্দুস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সিলেট পূর্ব জেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি আবু ছায়িদ মো. আশিক, সাংগঠনিক সম্পাদক আবু তায়্যিব রুবেলসহ বিভিন্ন উপজেলা ও জেলার আলেম, ওলামা, সংগঠক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও বাদ মাগরিব থেকে শুরু হওয়া মাহফিলে তাফসীরুল কোরআন পরিষদ, আনজুমানে আল-ইসলাহ, তালামীযে ইসলামিয়া, লতিফিয়া ক্বারী সোসাইটি, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ মাহফিল ও মুবারক র‍্যালি বিয়ানীবাজারের ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং ঈদে মীলাদুন্নবী ﷺ-এর তাৎপর্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷