1. [email protected] : shahidul :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগ পেলেন বিয়ানীবাজারের ৪৩ প্রার্থী বিয়ানীবাজারে ১০ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগ, আসা’মি পলাতক বিয়ানীবাজারের নতুন এসিল্যান্ড নুরুল আম্বিয়া আলাউল সিলেটে ইয়াবা প্রবেশের হটস্পট চারখাই মোড় সিলেট-ঢাকা রুটে বাড়ল বাস ভাড়া ।। এসি ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বিয়ানীবাজারে আপন ভাতিজীকে ধ র্ষ ণ করলো চাচা, এক মাস পর মা’মলা সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন

গোলাপগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শিলার শুকনো খাবার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার শিলার পরিবারের পক্ষ থেকে বর্নাত্যদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন, ঢাকাদক্ষিণ ও বাদেপাশা ইউনিয়নের বন্যার্থ প্রায় ৫০০জন পরিবারের মধ্যে এ শুকনো খাবার বিতরণ করা হয়।

বিতরণকালে সেলিনা আক্তার শিলা বলেন, সরকারের পক্ষ থেকে উপজেলা পরিষদের বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী সহ বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আসছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বন্যার্থদের জন্য কিছু শুকনো খাবার বিতরণ করছি। সরকারের পক্ষ থেকেও যে সব বরাদ্দ আসবে আমি তা যথাযথ ভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিবো।

শুকনো খাবার বিতরণকালে বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার শিলা, ইউপি সদস্য গেদাই মিয়া, উপজেলা যুবলীগ নেতা এনামুল হক এনাম, মাস্টার লুৎফুর রহমান, আওয়ামী লীগ নেতা ছালেহ আহমদ, সাংবাদিক দারা খান, মোঃ জাকির হোসেন, মাহমুদ হাসান রাব্বি প্রমুখ।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷