1. [email protected] : shahidul :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর—বিয়ানীবাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝোপঝাড়ে আড়াল—ঝুঁকিতে সিলেট-বিয়ানীবাজার সড়কে যান চলাচল ‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন

অবসরে টেনিস কিংবদন্তি নাদেল

স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৪৮৯ বার পড়া হয়েছে

অবসরের ঘোষণা দিয়েছেন কিংবদন্তি টেনিস তারকা রাফায়েল নাদাল। আগামী মাসে মালাগায় স্পেনের হয়ে শেষবার ডেভিস কাপের ফাইনাল খেলতে নামবেন তিনি। ওই ম্যাচ দিয়েই ২২টি গ্র্যান্ড স্লাম জয়ী ৩৮ বছর বয়সী তারকা টেনিস কোর্টকে বিদায় বলবেন।

ইনজুরির কারণে ২০২৩ মৌসুমের অধিকাংশ সময় কোর্টের বাইরে ছিলেন তিনি। এটাই তার শেষ মৌসুম হতে যাচ্ছে বলেও ঘোষণা দেন। অবসর বার্তায় এই স্প্যানিশ তারকা জানিয়েছেন, সীমাবন্ধতা নিয়ে তিনি খেলে যেতে পারবেন না।

এক ভিডিও বার্তায় বৃহস্পতিবার নাদাল বলেন, ‘আমি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি, এটা জানাতেই এসেছি। বাস্তবতা হচ্ছে, বছর দুইটা খুব কঠিন যাচ্ছে। আমার মনে হয় না, সীমাবন্ধতা ছাড়া খেলতে পেরেছি। আমি উচ্ছ্বসিত। কারণ আমার শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে ডেভিস কাপের ফাইনাল, যেখানে আমি দেশের প্রতিনিধিত্ব করবো।’

পুরুষ এককে নাদাল শিরোপার বিচারে সর্বকালের দ্বিতীয় সেরা পুরুষ টেনিস খেলোয়াড়। তার চেয়ে বেশি শিরোপা জিতেছেন কেবল প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচ। এককে ফ্রান্স ওপেনে ১৪বার শিরোপা জিতেছেন তিনি। রোঁলা গারোয় ১১৬ ম্যাচ খেলে ১১২টি জিতেছেন তিনি। এছাড়া চারটি ইউএস ওপেন এবং দুটি করে অস্ট্রেলিয়া ওপেন ও উইম্বলডন জিতেছেন এই তারকা।  

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷