1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

আগামীকাল রোববার সকাল থেকে শুরু হচ্ছে প্রতীক্ষিত ‘ক্লিন মাথিউরা’ প্রজেক্ট

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭১ বার পড়া হয়েছে

জলাবদ্ধতা নিরসন, কৃষি কাজে পানির ব্যবহার বৃদ্ধি, পানির স্বাভাবিক প্রবাহ ও মাছের অভয়ারণ্য গড়ে তোলার পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যে ইউনিয়নের সবকটি খাল পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছেন যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের প্রবাসীরা। আগামীকাল রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে এ প্রজেক্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় মাথিউরা ইউনিয়ন পরিষদ হলরুমে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ক্লিন মাথিউরা প্রজেক্টের দায়িত্বশীলবৃন্দ এবং স্থানীয় এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার মুরব্বী ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‘ক্লিন মাথিউরা’ প্রজেক্টের আওতায় ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলা সকল খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি বায়ু ও পরিবেশ দূষণ রোধকল্পে সুন্দর এবং ক্লিন মাথিউরা গড়ে তোলার পাশাপাশি গ্রাম ও প্রতিষ্ঠানভিত্তিক জনসচেতনতা তৈরিতে কাজ করেছেন প্রজেক্টের সেক্রেটারি ও ইউনাইটেড বিয়ানীবাজার ইউকের সভাপতি রাহুল এ রহমান। তিনি আগামীকাল রোববার সকাল ১০টায় প্রজেক্টের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সর্বস্তরের মাথিউরাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, শুধুমাত্র খাল পরিষ্কার-পরিচ্ছন্নকরণই নয়, সমগ্র মাথিউরা ইউনিয়নজুড়ে বিভিন্ন ধরনের সচেতনতানূলক সাইনবোর্ড ও ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করার পাশাপাশি ওয়ার্ড কিংবা গ্রামভিত্তিক উঠান বৈঠক ও সভার মাধ্যমে সামাজিক ও প্রাতিষ্ঠানিক জনসচেতনতা তৈরিতেও কাজ করা হবে।

এসময় প্রজেক্ট সেক্রেটারি রাহুল এ রহমান সকলের সম্মিলিত প্রচেষ্টায় বৃহত্তর মাথিউরাকে নান্দনিকতা ও পরিচ্ছন্নতার দিক থেকে দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করা সম্ভব বলে তার বক্তব্যে উল্লেখ করেন।

প্রজেক্টটি বাস্তবায়ন ছাড়াও ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট প্রচার করা হচ্ছে। যার ফলে কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা পরিস্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে আরও সচেতন হতে পারবেন বলে জানান সভায় উপস্থিত মাথিউরা ইউনিয়নবাসী। সর্বোপরি প্রবাসীদের মহতী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বস্তরের মাথিউরাবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন তারা।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷