1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

আরেঙ্গাবাদ গ্রামের এসএসসি-দাখিল উত্তীর্ণদের সম্মাননা দিলো জলিল এন্ড আফিয়া ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৭৯৯ বার পড়া হয়েছে

বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের আরেঙ্গাবাদ গ্রামের জিপিএ-৫ প্রাপ্তসহ ২০২৫ সালের এসএসসি ও দাখিল উত্তীর্ণ সাতজন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও শিক্ষা প্রণোদনা প্রদান করেছে জলিল এন্ড আফিয়া ফাউন্ডেশন।

গত বুধবার সকাল ১১টায় আলহাজ্ব জলিল ভিলাস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বি হাজী আপ্তাব আলী।

সমাজকর্মী রেজাউল করিমের সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমার জালালিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার সহকারি অধ্যাপক কবি শামসুল হক বিন আপ্তাব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দ্যা লোকাল টাইমস’র সম্পাদক শহিদুল ইসলাম সাজু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি আব্দুস ছালাম, আরেঙ্গাবাদ অগ্রগ্রামী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, জলিল এন্ড আফিয়া ফাউন্ডেশনের কর্মকর্তা তারেক আহমদ ও মুহিবুর রহমানসহ সংবর্ধিত শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুল্লাহ আল আবিদ।

পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শিক্ষা প্রণোদনা তুলে আমন্ত্রিত অতিথিরা।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷