1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

আর্সেনালের সামনে ২২ বছরের খরা কাটানোর হাতছানি

স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার সুবাস পেতে শুরু করেছে ফুটবল প্রেমীরা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা আর্সেনাল ও গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মধ্যকার লড়াই এখন এক মহাকাব্যিক রূপ নিয়েছে।

মিকেল আর্তেতার অধীনে গানার্সরা যখন তাদের ২২ বছরের লিগ খরা কাটানোর স্বপ্নে বিভোর, তখন পেপ গার্দিওলার সিটিজেনরা মুখিয়ে আছে টানা আধিপত্য ধরে রাখতে।

পয়েন্ট টেবিলের বর্তমান সমীকরণে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে আর্সেনাল। গোল ব্যবধানেও (+৩৯) তারা বেশ এগিয়ে।

তবে গানার্সদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ম্যানচেস্টার সিটি। বিগত দুই মৌসুমেও শিরোপার খুব কাছে গিয়ে সিটির কাছেই স্বপ্নভঙ্গ হয়েছিল লন্ডনের ক্লাবটির। এবারও সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে কি না, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

শিরোপা নির্ধারণে আগামী সপ্তাহে ইতিহাদ স্টেডিয়ামে দুই দলের মুখোমুখি লড়াইটি হতে যাচ্ছে ‘অঘোষিত ফাইনাল’। পরিসংখ্যান বলছে, ২০১৫ সালের পর থেকে এই মাঠে জয়ের দেখা পায়নি আর্সেনাল।

২০২৩ সালের এপ্রিলে এখানে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়া তাদের শিরোপা জয়ের আশা ধূলিসাৎ করে দিয়েছিল। সাম্প্রতিক কারাবাও কাপের ফাইনালে সিটির কাছে ২-০ গোলের হার গানার্স শিবিরে বাড়তি চাপের সৃষ্টি করেছে।

তবে মে মাসের সূচি কিছুটা স্বস্তি দিচ্ছে আর্সেনাল সমর্থকদের। লিগের শেষ প্রান্তে তাদের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল ফুলহ্যাম ও বার্নলি। বিশেষ করে ১৯তম স্থানে থাকা বার্নলির বিপক্ষে ম্যাচটি সহজ হওয়ার কথা।

যদিও শেষ দিকে ওয়েস্ট হ্যাম বা ক্রিস্টাল প্যালেসের মতো দলগুলো রেলিগেশন এড়াতে মরণপণ লড়াই করতে পারে, তবুও মে মাসে শীর্ষ ১০-এর কোনো দলের বিপক্ষে খেলতে হবে না আর্সেনালকে।

অন্যদিকে, ম্যানচেস্টার সিটির জন্য শেষ পথটুকু বেশ কণ্টকাকীর্ণ। আর্সেনালকে আতিথ্য দেওয়ার আগে তাদের কঠিন পরীক্ষা দিতে হবে চেলসির মাঠে।

লিয়াম রোজেনিওরের অধীনে ব্লুজরা ছন্দে না থাকলেও নিজেদের মাঠে তারা বরাবরই ভয়ংকর। এছাড়া শেষ তিন ম্যাচে সিটির প্রতিপক্ষ ইউরোপিয়ান প্রতিযোগিতার দৌড়ে থাকা ব্রেন্টফোর্ড ও বোর্নমাউথ। আর লিগের শেষ দিনে তাদের লড়তে হবে উনাই এমেরির অ্যাস্টন ভিলার বিপক্ষে।

সব মিলিয়ে প্রিমিয়ার লিগের এবারের রান-ইন বা শেষ মুহূর্তের লড়াইটি দুই ভাগে বিভক্ত। প্রথমত এপ্রিলের মাঝামাঝি সময়ে ইতিহাদের সেই মহারণ, এবং দ্বিতীয়ত মে মাসের ধারাবাহিকতা রক্ষা।

সূচির বিচারে আর্সেনাল কিছুটা এগিয়ে থাকলেও, গার্দিওলার দলের অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্ম শিরোপা লড়াইকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷