1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

এসএসসি : বিয়ানীবাজারে শতভাগ পাশ মাথিউরা বালিকা উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৭১০ বার পড়া হয়েছে

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে বিয়ানীবাজার উপজেলা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ কৃতকার্য হওয়া একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মাথিউরা বালিকা উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত পরীক্ষার ফলাফল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাথিউরা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে সবাই পাস করেছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী না থাকলেও কেউ অকৃতকার্য না হওয়ায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেছেন।

বিদ্যালয়ের সংশ্লিষ্টরা এবারের এসএসি পরীক্ষায় শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করার ধারাটি আগামীতেও এ অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিয়ানীবাজার থেকে অংশগ্রহণ করে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬১৪জন শিক্ষার্থী। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫৫৯ জন। পাশের হার ৭৩ দশমিক ৫৭ শতাংশ, যা গত বছরের তুলনায় বেশি। উপজেলার একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে শতভাগ সাফল্য অর্জন করেছে মাথিউরা বালিকা উচ্চ বিদ্যালয়। গত বছরের চেয়ে এবার বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা। জিপিএ ৫ পেয়েছে মোট ৬৮ জন শিক্ষার্থী। এর মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ এসেছে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতেন থেকে। তারা ২৪ টি জিপিএ ৫ অর্জন করে।

এদিকে, দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৯০ জন শিক্ষার্থী। উত্তীর্ণ ৩৮৩ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে মাত্র ১০ জন। পাশের হার ৬৪  দশমিক ৯১ শতাংশ, যা গত বছরের তুলনায় কম।

একমাত্র ভোকেশনাল কেন্দ্র হিসেবে বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় থেকে ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৫১ জন শিক্ষার্থী, পাশের হার ৭৭ দশমিক ২৭ শতাংশ।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷