1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

কোনো কিছুর কমতি ছিল না, ফুটবল এমনই

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়াম ছাড়ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এ সময় হাসিমুখে কিছু ভক্তদেরকে অটোগ্রাফও দেন তিনি। তবে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে যে খুব একটা খুশি নয় সেটিও অকপটে স্বীকার করেছেন।

ম্যাচে পর্তুগাল খেলোয়াড়দের নিবেদনে কোনো কমতি ছিল কি না জানতে চাইলে রোনালদো পাল্টা প্রশ্ন করেন- ‘কিসের কমতি ছিল?’ এরপর অবশ্য নিজেই জানান, ‘কোনো কিছুরই কমতি ছিল না, ফুটবল এমনই। পর্তুগাল জিততেও পারত, আবার হারতেও পারত। ম্যাচটা যে কোনো দিকেই যেতে পারত।’

ম্যাচ শেষ হতে না হতেই সামাজিক মাধ্যমে এই ম্যাচ নিয়ে লিখেছেন রোনালদো, ‘আমরা যেমনটা চেয়েছিলাম শুরুটা তেমন হয়নি, তবে গল্পটা এখনো শেষ হয়ে যায়নি।’

৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড সবাইকে ‘মাথা উঁচু রাখতে এবং পরবর্তী ম্যাচে মনোযোগ দিতে’ আহ্বান জানিয়েছেন।

বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নেমেই পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন রোনালদো। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন পেপেকে। যিনি গ্যালারিতে উপস্থিত থেকে আবার এই ম্যাচটি দেখেছেন।

এর পাশাপাশি ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে লিওনেল মেসির সর্বোচ্চ বিশ্বকাপ খেলার রেকর্ড ছুঁয়েছেন সিআরসেভেন।

আল নাসরের এই ফরোয়ার্ড এখন বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক খেলোয়াড় হিসেবে খেলার কীর্তি গড়লেন (গোলকিপার বাদে)। তাঁর সামনে আছেন কেবল ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা। যিনি ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রেই ৪২ বছর ৩৯ দিন বয়সে খেলেছিলেন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷