1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

গোপালগঞ্জে সং’ঘ’র্ষ: তদন্ত কমিশনের নেতৃত্বে বিয়ানীবাজারের অবসরপ্রাপ্ত বিচারপতি আবু তারিক

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬২৯ বার পড়া হয়েছে

গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় হামলাকে কেন্দ্র সহিংসতার ঘটনা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের কমিশন গঠন করেছে সরকার।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দ‍্য কমিশন অব ইনকোয়ারি অ‍্যাক্ট ১৯৫৬ এর ৩ ধারা অনুযায়ী ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের লক্ষ্যে এ কমিশন গঠন করা হয়েছে।

কমিশনের সভাপতি করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি ড. মো. আবু তারিক। কমিটিতে সদস্য হিসেবে আছেন—জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) ‍মো. সাইফুল ইসলাম, ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সরদার নূরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী।

প্রেস উইং জানায়, ১৬ জুলাইয়ের ওই ঘটনার পর গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এই তদন্ত কমিশন গঠিত হয়েছে।

কমিশনের কার্যপরিধিতে বলা হয়েছে—ঘটনার কারণ উদ্ঘাটন, এনসিপির জনসভায় হামলার জন্য দায়ীদের চিহ্নিত করা, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার সুপারিশ দেওয়া, জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার ও অন্যান্য ঘটনা বিশ্লেষণ করে মতামত দেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে করণীয় বিষয়ে সুপারিশ দেওয়া।

বিবৃতিতে বলা হয়, তদন্ত কমিশন প্রয়োজনে উপযুক্ত যেকোনো ব্যক্তিকে কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তা দেবে।

কমিশনকে আগামী ৩ সপ্তাহের মধ্যে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। আবু তারিক ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের জুনে তিনি বিচারপতি হিসেবে নিয়োগ পান। তাঁর বাড়ি বিয়ানীবাজার উপজেলার পৌরশহরের শ্রীধরা গ্রামে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷