1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

চলতি মাসেই এইচএসসির ফলাফল

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

অক্টোবরের ১৫ থেকে ১৭ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রস্তাব করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য জানান। শিক্ষা মন্ত্রণালয় এই তিন তারিখ মধ্যে যেকোনো দিন ফল প্রকাশ করার জন্য নির্ধারণ করবে।

প্রসঙ্গত, চলতি বছরের গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে পরীক্ষা কয়েক দফা স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হলেও পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাতিল করা হয়।

আর ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে নির্দেশনায় বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষায় যেসব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেসব বিষয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন পূর্ণ মানের ভিত্তিতে প্রস্তুত করতে হবে। আর যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, সেসব বিষয়ের জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীর স্ব-স্ব এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলকে শতভাগ ভিত্তি ধরে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি ব্যবহার করে ফল প্রস্তুত করতে হবে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷