1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

হাইকোর্টের আদেশ স্থগিত, রোজায় খোলা থাকবে স্কুল

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪১ বার পড়া হয়েছে

রোজায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে রমজান মাসে স্কুল খোলা রাখার সরকারের আগের সিদ্ধান্তই বহাল থাকছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার জজ আদালত ওই আদেশ স্থগিতের নির্দেশ দেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক এ বিষয়ে বলেন, ‘রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল দায়ের না করা পর্যন্ত রোজায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশটি স্থগিত থাকবে বলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি নির্দেশ দিয়েছেন।’

এর ফলে রমজান মাসে স্কুল খোলা রাখতে আর কোনো আইনি বাধা থাকছে না।

এর আগে, রোববার হাইকোর্ট-এর একটি বেঞ্চ সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল পুরো রমজান মাসে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখার বিষয়ে সরকারকে একটি আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্ট-এর একজন আইনজীবী। ওই নোটিশের পরিপ্রেক্ষিতেই বিষয়টি আদালতের বিচারাধীন হয়।

চেম্বার জজ আদালতের সর্বশেষ আদেশের ফলে রমজানে স্কুলের নিয়মিত পাঠদান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷