1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

চারখাই উচ্চ বিদ্যালয়ে ফার্ণিচার হস্তান্তর ও বৃত্তি প্রদান

চারখাই প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার উপজেলার চারখাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি বিতরণ এবং বিদ্যালয়ের অফিস কক্ষের জন্য ফার্নিচার হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বৃত্তি বিতরণ ও ফার্নিচার হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বাবলু রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছালেহ আহমদ।

শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাকিম, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রশিদ, শেওলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল হক, সহকারী শিক্ষক অলি উল্লাহ, এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এজহারুল হাসান বাচ্চু, ২০০০ ব্যাচের শিক্ষার্থী ও আজীবন দাতা সদস্য তৌহিদ হাসিব চৌধুরী তুহিন।

এসএসসি ব্যাচ ২০০০ সালের শিক্ষার্থীরা বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও বিদ্যালয় অফিস কক্ষে ব্যবহারযোগ্য ফার্নিচার প্রদানে এগিয়ে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান সংশ্লিষ্টরা। এসময় এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে ৪০জন ছাত্র-ছাত্রীকে ভর্তি প্রদানে সহায়তা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে বই বিতরণ করা হয়। এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সার্বিক খোঁজ খবর নেন এভবগ বিদ্যালয়ের মানোন্নয়নে সর্বপরি তাদের হাত প্রসারিত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে তৌহিদ হাসিব চৌধুরী তুহিন, এজহারুল হাসান বাচ্চু, সেলিম আহমদ, জাকির আহমদ, সালাহ উদ্দিন জনইসহ অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷