1. [email protected] : shahidul :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আগামী সপ্তাহে খুলছে ভারতীয় ভিসা’- হুমায়ুন কবির সংরক্ষিত নারী আসন: সিলেটে এমপি হওয়ার দৌড়ে বিএনপির এক ডজন নেত্রী মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন মাথিউরায় চেয়ারম্যান পদপ্রার্থী সাকের মাহমুদ, গ্রামবাসীর সাথে মতবিনিময় বিয়ানীবাজার পৌর নির্বাচনে নিজ গ্রামের সমর্থন পেলেন মেয়র পদপ্রার্থী রুমেল জুড়ীতে ১,৩৫০ লিটার তেল জব্দ, বড়লেখায় জব্দ ৭২৫ লিটার নিলামে বিক্রি অবৈধ বালু উত্তোলন: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য ঈদের পর বড় ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি পেছালো, শুরু হচ্ছে নতুন ছবির কাজ!

জুন মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

সিলেট বিভাগে জুন মাসে সড়ক দুর্ঘটনায় ২৮ জন মারা গেছেন। মোট ২৯টি সড়ক দুর্ঘটনায় এই প্রণহানির ঘটনা ঘটে। এতে আহত হন ৪৮ জন।

সোমবার (৭ জুলাই) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, মে মাস থেকে জুন মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেশি হলেও সিলেট বিভাগে কিছুটা কমেছে।

প্রকাশিত প্রতিবেদনে জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন উল্লেখ করা হয়। নিহতের মধ্যে ১১ জন পথচারী রয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও কম সংঘঠিত হয়েছে হবিগঞ্জ জেলায়।জুন মাসে সিলেট জেলায় ১৪টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৭ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৫ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী ও ১১ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৫ জন, মুখোমুখি সংঘর্ষে ১০টি দুর্ঘটনায় ৮ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ১ জন, এসময় ৭ জন চালক নিহত হয়েছেন। এছাড়া জুন মাসে নিহত ২৮ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, মে মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৮২ জন আহত হয়েছিলেন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷