1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

নালবহর উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন মোস্তাফিজ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৬৯ বার পড়া হয়েছে

বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের নালবহর উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে শেখ মোস্তাফিজুর রহমানকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার নতুন নীতিমালা অনুসারে শেখ মোস্তাফিজুর রহমান মাস্টার্স পাশকারী ব্যক্তি হিসাবে নালবহর উচ্চ বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পেয়েছেন। মোস্তাফিজুর রহমান বাংলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ। তিনি মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামের আব্দুল আহাদের দ্বিতীয় পুত্র।

বুধবার (৫ ফেব্রুয়ারি) শিক্ষা বোর্ড কর্তৃক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালার আলোকে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হল।

যেখানে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন শেখ মোস্তাফিজুর রহমান। তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক বেলাল উদ্দিন সচস্য সচিব, সফর উদ্দিনকে অভিভাবক  প্রতিনিধি ও মো. শাহজাহান আলীকে শিক্ষক প্রতিনিধি হিসাবে মনোনীত করা হয়েছে।

এদিকে, তরুণ সমাজকর্মী শেখ মোস্তাফিজুর রহমান নালবহর উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয় এলাকাবাসীসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন।

বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত ও শিক্ষার মানোন্নয়নে স্থানীয় এলাকাবাসীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন নতুন সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘কেউ একা একা দায়িত্ব পালন করতে পারে না, সেক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নালবহর উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।’

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷