1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

পূর্ব মুড়িয়া কলেজের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

সিলেটের বিয়ানীবাজার উপজেলাধীন পূর্ব মুড়িয়াবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন সর্বোচ্চ বিদ্যাপীঠ পূর্ব মুড়িয়া কলেজের যাত্রা শুরু হয়েছে।

শনিবার সকালে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষানুরাগী ও সমাজসেবী সহ সর্বসাধারণের উপস্থিতিতে নির্ধারিত স্থানে সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে কলেজের ধারাবাহিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

ঐতিহ্য ও ইতিহাস সমৃদ্ধ জনবহুল পূর্ণ ১১টি গ্রাম নিয়ে গঠিত পূর্ব মুডিয়া এলাকা। চারদিক প্রাকৃতিক সমারোহে দৃষ্টি নন্দিত এই এলাকায় রয়েছে ৭ টি প্রাথমিক বিদ্যালয়, ১ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ২ টি দাখিল মাদ্রাসা সহ ২ কওমী মাদ্রাসা। জনবহুল এই এলাকায় উচ্চ শিক্ষার জন্য প্রয়োজন ছিল কলেজ স্থাপনের।

দফায় দফায় আলোচনা সভা করে স্থানীয় বাসিন্দারা বিগত বছর থেকে উদ্যোগ নিয়ে পৃথক ক্যাম্পাসে কলেজ স্থাপন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। অবশেষে কলেজের সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে কলেজের যাত্রা শুরু হওয়ায় আয়োজিত অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষানুরাগী, সমাজসেবীসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা।

এসময় কলেজের অগ্রগতি কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তারা।

সাইনবোর্ড স্থাপন শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷