1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিভিন্ন স্থান থেকে বিয়ানীবাজার থানার অ ভিযানে গ্রে প্তা র ৫

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর সাজা পরোয়ানাভূক্ত ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী ১জন, সিআর সাজা পরোয়ানাভূক্ত ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী ১জন, জিআর পরোয়ানাভূক্ত আসামী ৩ জনসহ মোট ৫জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশের মিডিয়া সেল থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বিয়ানীবাজার পৌরসভার রাঙ্গাউটি গ্রামের মইন উদ্দিনের ছেলে জিআর সাজা পরোয়ানাভূক্ত আসামী আলা উদ্দিন ওরফে কালাই, শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামের ফয়জুলের হকের ছেলে সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামী আবু সাইদ এবং দুবাগ ইউনিয়নের উত্তর দুবাগ গ্রামের রফিক মিয়ার ছেলে বদই মিয়া ওরফে বদরুল ইসলাম বদই (৩২), একই ইউনিয়নের নয়াদুবাগ গ্রামের সজল আহমদের ছেলে খালেদ আহমদ (২০) ও বেলাল আহমদের ছেলে সৌরভ আহমদ (২১)।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ উজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ৫ আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷