1. [email protected] : shahidul :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যানকে সাময়িক ব’হিষ্কার

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পদে আসীন রয়েছেন।

২৫ জুন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক পত্রে তাকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি অবগত করা হয়।

একইপত্রে চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবেনা, সেই মর্মে কারণ জানতে চাওয়া হয়েছে। তাকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে উত্তর জানাতে নির্দেশনা প্রদান করা হয়।

জানা গেছে, বিনা অনুমতিতে অনুপস্থিতি এবং দেশের বাইরে অবস্থান করায় বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। সম্প্রতি তিনি কানাডা থেকে দেশে ফিরলেও তার দায়িত্ব পালন নিয়ে জটিলতা সৃষ্টি হয়। প্যানেল চেয়ারম্যান-১ মো. মনিরুজ্জামান যথারীতি আলীনগর ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

সিলেটের জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুর বিনা অনুমতিতে অনুপস্থিতি এবং দেশের বাইরে অবস্থান করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পত্র প্রেরণ করেন। এতদসঙ্গে তিনি প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করেন।

সচিব বরাবর প্রেরিত পত্রে জেলা প্রশাসক উল্লেখ করেন, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার প্রদত্ত মতামতে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪ (৪) (জ) ধারা মোতাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এই আইন অনুযায়ী, কোন চেয়ারম্যান বা সদস্যের বিরুদ্ধে সাময়িকভাবে বরখাস্ত অথবা চূড়ান্তভাবে অপসারণ করা যায়। চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুও বরখাস্ত হতে পারেন বলে তিনি নিজেই মনে করছেন।
চেয়ারম্যান আহবাবুর গত ১৮ মার্চ কাউকে না জানিয়ে দেশ ছাড়েন।

সূত্র জানায়, আলোচিত ৫ আগস্ট পরবর্তী বিয়ানীবাজারের দুই ইউনিয়নের চেয়ারম্যানকে বরখাস্ত করে মন্ত্রনালয়। বরখাস্ত হওয়া মাথিউরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন ও আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বলেন, ‘চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই তাকে ১০ কার্যদিবসের সময় দিয়ে শোকজ করা হয়েছে। এই আদেশ চলাকালীন সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে প্যানেল চেয়ারম্যান-১ মো. মনিরুজ্জামান রুটিন দায়িত্ব পালন করবেন।’

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷