1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজারে ইয়াবা-গাঁজা-মদসহ পেশাদার মা’দক কারবারি গ্রে’প্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার পুলিশ।

বিয়ানীবাজার থানা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল (বৃহস্পতিবার) দিবাগত রাতে থানা পুলিশের একটি দল পৌরসভার ফতেহপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি গাঁজা ও ৬ বোতল ‘সিগনেচার’ ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত নগদ ২ লাখ ৩৩ হাজার ৩০০ টাকাও জব্দ করা হয়।

অভিযানে ফতেহপুর এলাকার বাসিন্দা আব্দুর রহমান মনু (৪৭)কে গ্রেফতার করা হয়। তিনি মৃত মুছব্বির আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মনু একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বে ১৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার (৩ এপ্রিল) প্রয়োজনীয় পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷