1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬ হাজার গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৬৩১ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং কৃষি অফিসও সামাজিক বনায়ন কেন্দ্রের সহযোগীতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, কৃষক ও শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গাছের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না।

উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত গাছের চারা বিতরণ সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

পরিবেশবান্ধব এই উদ্যোগ শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করবে-এমন আশাবাদ ব্যক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না বলেন, সবাই মিলে কমপক্ষে একটি করে গাছ লাগাতে হবে। গাছ লাগালে পরিবেশ বাঁচবে। আর পরিবেশ বাঁচলে আমরাও বাঁচতে পারব।

কৃষি কর্মকর্তা লোকমান হেকিম জানান, ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা উপকারভোগী কৃষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল-মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কাঠাল, নিম, তাল, আম, জাম ও বেল জাতীয় গাছের চারা বিতরণ করা হয়েছে।

এদিকে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের বরাদ্দকৃত বৃক্ষরোপণ কর্মসূচিতে সাহিত্যধর্মী সামাজিক সংগঠন বিয়ানীনাজার সূচনা পরিষদের প্রতিষ্ঠাতা আহমদ রেজা চৌধুরী ও যুগ্ম আহবায়ক শফিউর রহমান এবং মুড়িয়া ইউনিয়নের বসুন্ধরা জনকল্যাণ সংস্থার সভাপতি এবাদুর রহমানের সহযোগিতায় বিয়ানীবাজার-সারপার সড়কের মধ্যবর্তী জায়গায় তাল গাছের চারা রোপণ করা হয়। এর আগে দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিততে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন উপজেলা প্রশাসন ও কৃষি অফিস।

এ সময় সড়কের পাশে তাল গাছের চারা রোপণ করাকে গুরুত্বপূর্ণ মনে করে মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন জানান, সময়োপযোগী এবং ভালো একটি উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷