1. [email protected] : shahidul :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজারে চু’রি হওয়া মোটরসাইকেল উদ্ধার, পেশাদার চো’র গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার উপজেলায় প্রায়ই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে চোর কিংবা চোরাই মোটরসাইকেলের সন্ধান মেলে না। তবে এবার চুরি হওয়া একটি ইয়ামাহা মোটরসাইকেল উদ্ধার এবং অভিযুক্ত এক পেশাদার মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় গঠিত একাধিক আভিযানিক দল রোববার (২৮ জুন) সকালে চারখাই এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ সময় দুবাগ এলাকা থেকে চুরি হওয়া প্রায় ৩ লাখ টাকা মূল্যের একটি ইয়ামাহা মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার গরাইগ্রাম এলাকার বাসিন্দা সায়েম উদ্দিন (২৩)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আমিন উদ্দিনের ছেলে।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত সায়েম একজন পেশাদার মোটরসাইকেল চোর। তার হেফাজত থেকেই চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

বিয়ানীবাজার থানা পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল চুরি প্রতিরোধ এবং চোরচক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷