
বিয়ানীবাজার উপজেলার মাথিউরা পূবপাড়ের মাঝের মসজিদে টানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ১০ শিশু-কিশোর পেলেন বাইসাইকেল উপহার। এলাকার সাদেক মোহাম্মদ ট্রাস্টের সাধারণ সম্পাদক খায়রুল আলমের পরিবারের পক্ষ থেকে এ উপহার দেয়া হয়। শুক্রবার বাদ জুম্মা আনুষ্ঠানিকভাবে শিশু-কিশোরদের মাঝে এ উপহার তুলে দেন এলাকার মুরব্বি, শিক্ষক, মসজিদের ইমামসহ স্থানীয়রা।
দীর্ঘ ৪০ দিনের এই কঠোর অনুশীলনে অংশ নিয়ে ৫ জন প্রতিযোগী একটি ওয়াক্তও মিস না করে সর্বোচ্চ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। পূর্ণাঙ্গরূপে জামাতে নামাজ আদায় করে ‘A+’ গ্রেড অর্জন করে দৃষ্ঠান্ত স্থাপন করেছেন তারা হলেন জাকারিয়া আহমদ, আব্দুর রহমান, শান্ত আহমদ, তাওফিক আহমদ ও উমর ফারুক। একই সাথে নামাজ আদায় করে পুরস্কৃত হয়েছেন হাবিব আহমদ, ইউসুফ আলী, সাফওয়ান, তাওহিদ আহমদ, কামরুল হোসেন, আবু সুফিয়ান, মাহমুদ, হৃদয় আহমদ, মাহফুজ ও মাবরুর।
শিশু-কিশোরদের মধ্যে বাই সাইকেলসহ উপহার সামগ্রি বিতরণকালে উপস্থিত ছিলেন প্রবীন মুরব্বি তেরাব আলী খান, শিক্ষক মুসলেহ উদ্দিন, নিজাম উদ্দিন, আয়নুল উদ্দিন, ব্যবসায়ী ফখর উদ্দিন, খায়রুল আলমসহ আরো অনেকে।