
গত ১০ জুন বিয়ানীবাজার পৌরশহরের ফিটনেস এন্ড জিম সেন্টারের সংঘটিত চুরির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক আব্দুল আজিজ রুহেলের দাবি করা টাকার পরিমাণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মূলত চুরির সাথে জড়িত থাকা দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করে। এরপর থেকে পার্শ্ববর্তী একটি বিউটি পার্লারের চোর সিন্ডিকেটের সম্পৃক্ততা কিছুটা মিলে যাওয়ায় সমালোচনা যেন আরও বেড়েছে।
এদিকে, সোস্যাল মিডিয়ার সমালোচনা নিয়ে মুখ খুলেছেন ফিটনেস এন্ড জিম সেন্টারের মালিক আব্দুল আজিজ রুহেলের ব্যবসায়িক পার্টনার যুক্তরাজ্য প্রবাসী মিলি রশীদ। সম্প্রতি তিনি এই ঘটনা নিয়ে ফেসবুকে নিজের অভিমত পোস্ট করেছেন। তার মতে, কতিপয় মানুষ ভুক্তভোগীদের সহযোগিতার পরিবর্তে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, বিপরীতে যারা এ ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে বাঁচাতে আবার অনেকেই উঠেপড়ে লেগেছেন।
মিলি রশীদের ফেসবুকের পোস্টটি হুবহু পাঠকদের জন্য তোলে ধরা হলো:
আসসালামু আলাইকুম।
আমার এলাকার সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের কাছে তুলে ধরলাম।আমি লন্ডন বসবাস করি।আমি #Fitness_GYM এর মালিক #আব্দুল_আজিজ_রুহেলের সাথে আমার ব্যবসায়ী অংশীদারিত্ব ।গত ১০ জুন রাতে জানতে পারি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বড় অংকের টাকা চুরি হয়েছে।চোর সৌখিন বিউটি পার্লারের মালিকের ভাই এবং পুলিশ প্রমান সহ তাকে গ্রেফতার করেছে। তদন্তসূত্রে সৌখিন বিউটি পার্লারের মালিক ও তার বউ জরিত ।প্রশাসন তা নিয়ে খুব ঘাটাঘাটি করছে।আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি,আমার এলাকার কয়েকজন ব্যবসায়ী ভাই স্থানীয় একজন ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষে না থেকে বিউটি পার্লারের পক্ষপাতিত্ব করছেন এবং মিটিং করছেন,থানায় যাচ্ছেন সুস্পষ্ট তদন্ত না হওয়ার জন্য।অনেকের জানা সৌখিন বিউটি পার্লারে অনৈতিক কার্যকলাপ হয়।এখন যদি পার্লার ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিছু মানুষের অনৈতিক কার্যকলাপ মানুষের সামনে বেরিয়ে আসবে।
আপনারা নিশ্চিন্তে থাকুন,আমরাও ব্যবসায়ী তাই কারও বিরুদ্ধে অপপ্রচার করতে চাই না।শুধু চাই,এই চুরির তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হোক।সকল ব্যবসায়ী যেন নিরাপদে ব্যবসা করতে পারেন। #ধন্যবাদ
বিঃদ্রঃ- বিয়ানীবাজারের অনেকেই অনেক কিছু বলতাছেন যা সত্যিকার অর্থে হাস্যকর।বিয়ানীবাজারের সবাই জানেন #রুহেল_আজিজ একটি #GYM #Snooker #Gents_Parlour এর মালিক এবং একটা বিলাসবহুল #Restaurant এর কাজ চলমান। #এজন্য_এই_পরিমাণ_কেশ_টাকা_থাকা #ওনার_কাছে_স্বাভাবিক।