1. [email protected] : shahidul :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজারে তীব্র গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মাঝেমধ্যে বৃষ্টিপাত হলেও তীব্র গরমে জনজীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অসহনীয় লোডশেডিং। প্রচণ্ড গরমে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন।আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন এ অঞ্চলে গরমের এই তীব্রতা বজায় থাকতে পারে।

স্থানীয়দের অভিযোগ, দিন ও রাত মিলিয়ে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। প্রচণ্ড গরমে শ্রমজীবী মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (২৯ জুন) এই উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির দেখা মিললেও ভ্যাপসা গরম কমছে না। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে অনেককে ছাতা মাথায় দিয়ে চলাচল করতে দেখা গেছে। চাহিদা বেড়েছে লেবুর শরবত ও ঠান্ডা পানীয়র।

বিয়ানীবাজার পৌর শহরের শরবত বিক্রেতা রফিউল আলম জানান, গরম বাড়ায় আগের চেয়ে দ্বিগুণ শরবত বিক্রি হচ্ছে, যা দিয়ে তার সংসার ভালোভাবেই চলছে।

এদিকে গরমজনিত কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিশুদের মধ্যে নিউমোনিয়া ও আমাশয় এবং বৃদ্ধদের মধ্যে হৃদরোগের সমস্যা বাড়ছে। তীব্র গরম ও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় অসুস্থ রোগীদের ভোগান্তি আরও কয়েক গুণ বেড়ে গেছে।

এদিকে উপজেলার মাথিউরার ভুক্তভোগী ইমন জানিয়েছেন গরমের জন্য তার মেয়ে পুকুরে অর্ধেক সময় অতিবাহিত করছে। এবং তার দোকানের চার্জার ফ্যান স্টক আউট হয়ে পড়েছে। মানুষের মধ্যে চলছে চার্জার ফ্যান কেনার হিড়িক।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷