1. [email protected] : shahidul :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজারে পুশইন ঠেকাতে সতর্ক প্রশাসন, সীমান্তে ইউএনও’র সচেতনামূলক সভা

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ লক্ষ্যে সীমান্ত এলাকার বাসিন্দাদের সচেতন করতে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রাম এলাকায় সীমান্ত সংলগ্ন বাসিন্দাদের নিয়ে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুনের সভাপতিত্বে ও সমাজকর্মী খায়রুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী, সারপার দাখিল মাদরাসার সুপার মাছুম আহমদ, সাংবাদিক আহমদ রেজা চৌধুরী এবং ইউপি সদস্য জামাল উদ্দিন সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উম্মে হাবিবা মজুমদার বলেন, সীমান্ত সংলগ্ন এলাকায় দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। যেকোনো মূল্যে অবৈধ পুশইন বা অনুপ্রবেশ প্রতিহত করা হবে।

তিনি সীমান্ত পাহারা জোরদার করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানান। কোনো ধরনের সন্দেহভাজন ব্যক্তি বা তৎপরতা নজরে আসলেই তাৎক্ষণিকভাবে প্রশাসন ও বিজিবি-কে জানানোর অনুরোধ করেন তিনি।

জনসভায় উপস্থিত পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরাও প্রশাসনের এই উদ্যোগে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং সীমান্ত সুরক্ষায় একাত্ম হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷