1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজারে বিদেশি সিগারেটসহ পেশাদার চোরাকারবারি গ্রে’প্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩৭৬ বার পড়া হয়েছে

সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেটসহ এক পেশাদার চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করা হয়।

সিলেট জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম-এর সার্বিক তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক-এর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছবেদ আলী-এর সহযোগিতায় এএসআই মোঃ মুজাম্মেল হক-এর নেতৃত্বে পুলিশ টিম চারখাইয়ের কচকটখা এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসায়। তল্লাশিকালে পুলিশ ২৭,৬০০ শলাকা Mond Green Apple এবং Mond Strawberry ফ্লেভারের বিদেশি সিগারেট উদ্ধার করে। অভিযানে গ্রেপ্তার করা হয় মো. আব্দুস শুকুর (২৫)-কে। সে কানাইঘাট থানার সোনারতলপুঞ্জী গ্রামের আনিছুল হকের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার কৃত আব্দুস শুকুর একজন পেশাদার চোরাকারবারি। সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে বিদেশি পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

এই ঘটনায় গ্রেপ্তার কৃত আসামী এবং পলাতক আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিয়ানীবাজার থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক জানান, মাদকের পাশাপাশি চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷