1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজারে যাত্রা শুরু করলো ‘হাতিম ট্রাভেলস এন্ড ট্যুর’

শাকির আহমদ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

ভিসা প্রসেসিং, বিমানের টিকেট, হোটেল বুকিং ও হজ্জ-উমরাহসহ যাবতীয় সেবার প্রত্যয়ে বিয়ানীবাজার পৌরশহরের চাউল গলিতে যাত্রা শুরু করেছে হাতিম ট্রাভেলস এন্ড ট্যুর। দেশের জনপ্রিয় এ ট্রাভেলস এজেন্সির বিয়ানীবাজার শাখাটি বৃহস্পতিবার বাদ আসর দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের খ্যাতিমান আলেমে দ্বীন ও ইসলামী আলোচক হযরত মাওলানা আল্লামা কামরুল সাঈদ আনসারী।

এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলাম, মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খয়ের, আয়েশা হক হসপিটালের চেয়ারম্যান রুহুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আরিফ হোসাইন, বিয়ানীবাজার পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভপতি মুনিবুর রহমান পাবেল, বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম, উত্তর ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম ও বিয়ানীবাজার উপজেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মুনিম, ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন, ব্যবসায়ী জাকির হোসেন, মাহমুদুল হাসান ও সালেহ আহমদ সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এসময় বক্তারা হাতিম ট্রাভেলস এন্ড ট্যুরের বিয়ানীবাজার শাখার সার্বিক সফলতা কামনা করে ট্রাভেলস সংক্রান্ত যাবতীয় সেবা প্রদানের পাশাপাশি এই এজেন্সি হজ্ব-উমরাহ প্যাকেজ বুকিংয়ে বিয়ানীবাজারবাসীর কাছে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানটির স্থানীয় শাখার পরিচালক তারিন হাসান জানান, এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিশ্বব্যাপী হজ্জ ও উমরাহ বুকিংসহ সবধরনের ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, পাসপোর্টের আবেদন, পুলিশ ক্লিয়ারেন্স সহ ট্রাভেলস সংক্রান্ত সকল প্রকার সেবা প্রদান করা হবে।

সবশেষে উপস্থিত সকলকে নিয়ে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় মোনাজাত পরিচালনা করা হয়।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷