1. [email protected] : shahidul :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজারে সড়ক দু র্ঘ ট না য় ব্যাংক কর্মকর্তা নি হ ত

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

বিয়ানীবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বদরুল ইসলাম নামে একজন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় বাস দুর্ঘটনায় তিনি গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেন।

নিহতের খবরটির সত্যতা নিশ্চিত করেছেন ব্যবসায়ী ও সমাজকর্মী এজাহারুল ইসলাম বাচ্চু।

নিহত বদরুল ইসলাম উপজেলার চারখাই ইউনিয়নের খলাগ্রামের বাসিন্দা। নিহত বদরুল ইসলাম সোনালী ব্যাংক পিএলসির চারখাই বাজার শাখার সিনিয়র অফিসার।

জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়লে তিনি বাসটির নিচে চাপা পড়া অবস্থায় মারা যান। রাত ১২টার দিকে বাসটি উদ্ধার করলে বাসের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে, ব্যাংক কর্মকর্তা বদরুল ইসলামের মৃত্যুর খবরে স্থানীয় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷