1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজার থেকে এক বছরের সা জা প্রা প্ত আ সা মী গ্রে প্তা র

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৫০৬ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার থানা পুলিশের অভিযান চালিয়ে আব্দুল খালিক (৬৩) নামে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার করেছে। রোববার সন্ধ্যায় থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুক খালিক বিয়ানীবাজার পৌরসভার খাসা এলাকার রজিব উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ২০২০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামকা দায়ের রয়েছে।

জানা গেছে, সিলেট জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ উজ্জামানের নেতৃত্বে এসআই কাজী আশরাফুল হক,  এএসআই আব্দুল হামিদ, এএসআই মনিরুজ্জামান, এএসআই দিদার হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে আব্দুল খালিককে গ্রেপ্তার করেছে।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামী আব্দুল খালিকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। সে এই মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী। থানা পুলিশ ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷