1. [email protected] : shahidul :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রেস ক্লাবের বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিয়ানীবাজার প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার বিকেলে পৌরশহরে একটি ফলদ বাগানে জাম গাছের চারা রোপণ করা হয়। এর পরে প্রেস ক্লাব সদস্যদের মধ্যে চারা বিতরণ করেন দায়িত্বশীলরা।

প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের পরিচালনায় বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক এহসান করিম খোকন ও তাজবীর আহমদ ছাইম, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম সাজু, দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী, সদস্য আক্তার হোসেন, কাজী ফাহিম, আবু তাহের, মনজুরুল হাসান, জয়নুল ইসলাম, হাসান মাহমুদ, আবদুল্লাহ আল মাহফুজ, আব্দুর রহমান আল মাহবুব ও তানভীর লোদী সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

গত ২৫ জুন উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার। এ সময় তিনি পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান।

৫ বছরে সারাদেশে সরকার২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিয়ানীবাজার প্রেস ক্লাবকে ২৫ জুন ৬ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা প্রদান করা হয়।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷