1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজার বিএনপির শীর্ষ নেতাদের এলাকায় জামায়াতের সাফল্য!

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬৯ বার পড়া হয়েছে

বিয়ানীবাজারকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সিলেট-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিজয়ী হলেও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভায় জামায়াত-সমর্থিত প্রার্থীর জয় নিয়ে স্থানীয়ভাবে নানা প্রশ্ন উঠেছে।

জানা যায়, বিয়ানীবাজারের নির্বাচনী পরিচালনা সমন্বয়ক, সাবেক জেলা যুবদলের সভাপতি ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী আব্দুল মান্নানের নিজ কেন্দ্র ও তার ইউনিয়ন লাউতায় জামায়াত প্রার্থী জয়ী হয়েছেন। একইভাবে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজার কেন্দ্র ও মুড়িয়া ইউনিয়নেও জামায়াতের প্রার্থী এগিয়ে থাকেন।

এছাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হোসেন পুতুল এবং উপজেলা সাধারণ সম্পাদক সরওয়ার হোসেনের নিজ ইউনিয়ন মাথিউরাতেও জামায়াত প্রার্থীর জয় হয়েছে বলে জানা গেছে। পৌর এলাকার ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। পৌরসভার সাবেক সভাপতি ও ধানের সাবেক মেয়র পদপ্রার্থী আবুল নাসের পিন্টু এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেনের নিজ কেন্দ্র ও পৌরসভায় জামায়াত প্রার্থী জয়লাভ করেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিয়ানীবাজার পৌর বিএনপির এক নেতা বলেন, জামায়াতের প্রার্থী সেলিম উদ্দিনের বাড়ি বিয়ানীবাজার উপজেলায় হওয়ায় স্থানীয়ভাবে তিনি কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিলেন। তবুও তিনি দাবি করেন, নিজ নিজ এলাকায় ধানের শীষের বিজয়ের জন্য দলীয় সিনিয়র নেতৃবৃন্দ সর্বোচ্চ চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, সকল নেতাকর্মীর ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলেই সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় আসনে বিজয় নিশ্চিত হলেও স্থানীয় পর্যায়ে ভোটের এই ভিন্নচিত্র দলীয় অভ্যন্তরীণ সমন্বয় ও তৃণমূল সংগঠনের কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷